সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

সেনাবাহিনী ও পল্লবী থানা পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার-১ ‎

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬


‎সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধ এলাকায় সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোঃ ইউনুস (৪০) নামের এক ব্যক্তিকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গোলাবারুদসহ আটক করা হয়।

‎সেনাবাহিনীর এই অভিযানে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান এর সার্বিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও আইনগত সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযানের পূর্ব প্রস্তুতি, এলাকা ঘিরে রাখা এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় পল্লবী থানা পুলিশ সক্রিয়ভাবে সেনাবাহিনীকে সহায়তা করে।



‎পল্লবী থানার ওসি জানান, “অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী যেকোনো কার্যক্রমে পল্লবী থানা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

‎বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়। পাশাপাশি, অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com