সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নুরুজ্জামান ওরফে জীবন (৪৪), সুমন হোসেন (২৫), আলী রাজ (২৮), মারজান মিশন (২৩), সামিউল আলম সামি (২৩), রোহান (২১), মো. কাজী সাওফাত জাহান বিকাশ (৩০), মো. সাইদুর (১৮), মো. সাজি হোসেন শান্ত (১৮), এসএম ইয়ামিন (১৮), মো. শিপন (১৮), মো. রিফাত (১৮), মো. হিরক সরদার (৩৫), মো. সাগর হোসাইন (২৭), আল মুইজ বিন হক ওরফে নিলয় (২৫), অহিদুল ইসলাম লিয়ন (২৫), লোকমান শেখ (২১), উত্তম (২২), বশির পণ্ডিত (৪৩), মো. ওবাইদুল হক (৪২), আলী মর্তুজা (২০), মো. হুমায়ুন কবির (৩১), মো. শান্ত (২৮), মো. ফরহাদ হোসেন (১৮) এবং মো. জুয়েল হোসেন (৩২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রমে জনসাধারণের সহযোগিতাও কামনা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com