রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ

মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬

ঢাকার মিরপুরে ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের নির্ধারিত মতবিনিময় সভায় বাধা এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর রূপনগর এলাকায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতিকে উপেক্ষা করে হামলা ও সহিংসতার মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সংঘাতমুখী রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের কার্যক্রম বাধাগ্রস্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন।

রূপনগর থানা আমির আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম পবন এবং ইঞ্জিনিয়ার মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার বিকেলে রূপনগর এলাকায় সংঘটিত হামলায় তাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীও রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

হামলার ঘটনার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন অভিযোগ করেন, তিনি একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর অন্য একটি মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেই হামলার ঘটনা ঘটে। তিনি দাবি করেন, স্থানীয় থানাকে বিষয়টি আগেই অবহিত করা হয়েছিল। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে তার সমর্থকদের ওপর আক্রমণ চালায় এবং পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা পালন করেনি। এ ঘটনার জন্য তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে দায়ী করেন এবং রাজনৈতিক সহমর্মিতা ও সহনশীলতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়ে পৃথক এক বিবৃতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com