সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

ঈশ্বরদীতে বাস উল্টে আহত ২০

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ঈশ্বরদীতে বাস উল্টে আহত ২০

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে শাহ ফতেহ আলী নামে একি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ জানায়, কুয়াকাটা থেকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় পৌঁছালে মহাসড়কের উপর জমে থাকা কাদামাটির কারণে বাসের চাকা পিছলে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের ওপর উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকশী হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com