শনিবার, ০২ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক

দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ২ মে, ২০২৬
দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার

নিহত শাহাদাতের মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চরম উদ্বেগ, শোক ও ক্ষোভ বিরাজ করছে। পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে শাহাদাতকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

পরিবারের অভিযোগ, শাহাদাতকে কৌশলে ঘটনাস্থলে নেওয়া হয় এবং পরবর্তীতে তিনি নির্মম ঘটনার শিকার হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

শাহাদাতের স্ত্রী ও স্বজনরা বলেন, আমরা সঠিক তদন্ত চাই। যারা পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যেন ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারিয়ে ন্যায়বিচারের জন্য ঘুরতে না হয়।

এলাকাবাসীরও দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আনতে হবে। কোনো প্রভাবশালী মহল বা সন্ত্রাসী চক্র যেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও স্থানীয়দের মতামত অনুসন্ধান করতে গেলে সমস্ত কথা সামনে আসে বিষয়টা চাঞ্চল্য গোল পরিচিতি বিরাজ করছে এলাকাবাসীর মনে ।

ন্যায়বিচারের আকুতি প্রতিদিন নতুন করে প্রশ্ন তুলছে মানুষ কেন মানুষের জীবন এভাবে কেড়ে নেয়? স্বামী হারানোর অসহনীয় বেদনা বুকে নিয়ে সনি আক্তার আজ আদালতের বারান্দায় দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন করছেন, আমি কি আমার স্বামী হত্যার ন্যায়বিচার পাব? দুই নিষ্পাপ শিশু আজও বুঝে উঠতে পারেনি তাদের বাবার অনুপস্থিতির গভীরতা, কিন্তু ভবিষ্যতে এই শূন্যতাই হবে তাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। তাদের চোখের অশ্রু, মায়ের অপেক্ষা আর একটি পরিবারের ভেঙে পড়া স্বপ্ন এখন সমাজের বিবেকের কাছে বিচার চায়।

দৈনিক আমাদের মাতৃভূমির অনুসন্ধানী সাংবাদিক মোঃ শাফায়াত হোসেন পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করে জানান, অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রকাশ এবং শাহাদাত হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনি ও তার পত্রিকা পরিবারটির ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকবেন।

এখন প্রশ্ন একটাই—শাহাদাত হত্যার বিচার কি সত্যিই হবে, নাকি আদালতের বারান্দায় দাঁড়িয়ে সনি আক্তারের অপেক্ষা আরও দীর্ঘ হবে? সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আজ পরিবারের একটাই দাবি—দুই নবজাতক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com