মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ

রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় আরামবাগ ঈদগাহ মাঠে মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), ঢাকা মহানগর পুলিশ এবং মোঃ মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ডিএমপি।
অনুষ্ঠানের আয়োজন করে রূপনগর থানা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন।

উন্মুক্ত এই মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এসব অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com