মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বাংলা ভাষা, সাহিত্য ও গবেষণায় অনন্য অবদানের জন্য স্মরণীয় ব্যক্তিত্ব জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বাংলা একাডেমিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৩টায় শাহবাগে অবস্থিত বাংলা একাডেমির ড. মো. এনামুল হক ভবনের আল মাহমুদ লেখক কর্নার মিলনায়তনে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। এ সময় সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুমন খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তিনি।

সম্মাননা প্রদানকালে বিচারপতি মীর হাসমত আলী বলেন, দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আহমেদ রনি জনাব সাব্বির‍্য্যান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক মো. শাকাওয়াত হোসাইন শুভ, স্মার্ট লিভিং প্রপার্টিজের ম্যানেজিং পার্টনার ও সিইও এস. এম. মোর্তুজা আলম (বুলবুল), বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ফিমেল একাডেমির (বিএফএ) প্রতিষ্ঠাতা সভাপতি মো. জামাল চৌধুরী এবং শিক্ষক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবিনাশ চন্দ্র মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ও জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. হামিদা খানম। সার্বিক সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ কেবল একজন প্রখ্যাত ভাষাবিজ্ঞানীই নন, তিনি ছিলেন বাঙালির জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ, গবেষণা ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, গবেষক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় দৈনিক সকালের সময় ও গ্রিন টিভির ক্রাইম রিপোর্টার খাইরুল ইসলাম আলমও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, ড. মুহাম্মদ শহীদুল্লাহর আদর্শভিত্তিক গবেষণা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT