শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজধানীর মিরপুর-১১ এলাকার পল্লবী এভিনিউ-৫-এর ১৫/১ নম্বর রোডের নীমতলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় এক পথচারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ফোরস্টার গ্রুপের নেতৃত্বে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের একপর্যায়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মো. হাসান (২৫) নামে এক পথচারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

‎অপহৃত মো. হাসানের পিতার নাম মুসলিম মিয়া। তাঁর গ্রামের বাড়ি ভেলুমিয়ার চর, ভোলা সদর উপজেলা, ভোলা জেলায়। পরিবারের সদস্যরা তাঁর নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছেন।

‎এ ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com