শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মিরপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা খান সেলিম রহমান বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

দেশের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন ধরে সাহসী ও নির্ভীক কণ্ঠস্বর হিসেবে পরিচিত খান সেলিম রহমানের অসুস্থতার খবরে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সুস্থতা কামনায় মিরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন ইতোমধ্যে দোয়া ও শুভকামনা জানিয়েছে।

মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “খান সেলিম রহমান শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সাহসী অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে। আমরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সাংবাদিকতা ও মানবসেবার কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসতে পারেন এবং আগের মতোই সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন।

সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের বিশ্বাস—খান সেলিম রহমান দ্রুত সুস্থ হয়ে আবারও গণমানুষের পাশে দাঁড়াবেন এবং তাঁর দৃঢ় নেতৃত্বে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com