বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

‘মুনমুন’ এখন ২৩১ কোটি টাকার মালিক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
‘মুনমুন’ এখন ২৩১ কোটি টাকার মালিক

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আজ ২৬ অক্টোবর তার জন্মদিন। ১৯৭২ সালে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের ঘরে জন্ম হয় তার।

রাবিনা অভিনয়ে আসার আগে একটি জনসংযোগ ও বিজ্ঞাপন সংস্থায় সহকারী হিসেবে কাজ করতেন। পরিচালক শান্তনু শেওরের হাত ধরে হিন্দি সিনেমায় তার ক্যারিয়ার শুরু।

মুম্বাইয়ের মিথিবাই কলেজে ভর্তি হয়ে দুই বছর লেখা পড়া শেষে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে কলেজ ছেড়ে দেন। রাবিনা ট্যান্ডন ২১ বছর বয়সে একক মা হিসেবে দুই সন্তানকে দত্তক নিয়েছিলেন। এটি তখনকার সমাজের দৃষ্টিতে এক সাহসী ও অপ্রচলিত পদক্ষেপ ছিল, যা তাকে এক নতুন ধারা তৈরি করতে সাহায্য করেছিল।

১৭ বছর বয়সে সালমান খানের বিপরীতে ‘পাথর কে ফুল’ (১৯৯১) সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে রাবিনার। সিনেমাটি সুপারহিট হয়; তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত নারী অভিনেত্রী পুরস্কার পান। মধ্য নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের আলোচিত তারকা।

সাম্প্রতিক বছরগুলোয় তিনি নেটফ্লিক্সের সিরিজ ‘আরণ্যক’ (২০২১) ও দক্ষিণি ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (২০২২)-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন।

জিকিউ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, রাবিনার মোট সম্পদের পরিমাণ প্রায়₹১৬৬ কোটি রুপি (তথা ২৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা)। সিনেমা, ওটিটি প্রজেক্ট, বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন থেকে তার আয় আসে। তিনি প্রতি সিনেমার জন্য₹২-৩ কোটি রুপি ও বিজ্ঞাপনের জন্য ৫০ লাখ রুপি নিয়ে থাকেন। তার বাৎসরিক আয় প্রায় ২০ কোটি রুপি।

২০০৪ সালে তিনি চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানিকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান—রাশা ও রণবীর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com