সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলের পাম্প বন্ধে ভোগান্তি, ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
তেলের পাম্প বন্ধে ভোগান্তি, ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

পবিত্র রমজান মাসে যখন ইফতার ও সেহরিকে ঘিরে মানুষের ব্যস্ততা তুঙ্গে, ঠিক সেই সময়ই দেশে হঠাৎ করে বিভিন্ন স্থানে জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকার ঘটনায় তৈরি হয়েছে চরম ভোগান্তি। আর এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন— রমজানের মতো সংবেদনশীল সময়ে এমন অব্যবস্থাপনা কেন? তার এই মন্তব্য ঘিরে নেট দুনিয়াতেও শুরু হয়েছে তুমুল আলোচনা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে শবনম ফারিয়ার লিখেছেন, ‘রমজান পবিত্র মাস। মানুষ রোজা রাখছে, কাজ করছে, সময়মতো বাসায় ফিরতে চায়। আর ঠিক এই সময়েই হঠাৎ করে তেলের পাম্প বন্ধ! কাল সরাইল থেকে ঢাকা ঢোকার পথে প্রায় সব পাম্প বন্ধ ছিল।

বৃহস্পতিবার মহাখালীর আমাদের নিয়মিত পাম্পটাও বন্ধ। রাস্তায় মাইলের পর মাইল গাড়ির লাইন, শুধু তেলের জন্য। অথচ বলা হয়েছে, দেশে পর্যাপ্ত তেল আছে। তাহলে এই ভোগান্তি কেন? কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই।’ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মনে হলো একটু সংকট তৈরি করি, মানুষকে হয়রানি করি— তাই করলাম। পবিত্র মাসে মানুষের কষ্ট বাড়িয়ে দেওয়াটাই কি এখন নতুন স্বাভাবিক?’

অভিনেত্রীর এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই তেলের পাম্প বন্ধ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

জ্বালানি তেলের সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com