রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল

মানবিক রাজনীতির প্রতীক রবিউল ইসলাম নয়নের সঙ্গে সম্পাদকদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন বিএনপি তথা গণতান্ত্রিক আন্দোলনের একজন সুপরিচিত সংগঠক ও নির্ভীক তরুণ নেতা। মাগুরা জেলার মহম্মদপুরের কৃতিসন্তান এই রাজনীতিবিদ রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক কার্যক্রমের কারণে ইতোমধ্যেই দলের ভেতরে ও বাইরে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

‎দলের দায়িত্বশীল নেতা হিসেবে তিনি সবসময় মাঠে থেকেছেন। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নয়নকে একাধিক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানো হয়। তার বিরুদ্ধে হামলা-মামলা, গ্রেফতারের হুমকি এবং হয়রানিমূলক তৎপরতা ছিল এক প্রকার নিয়মিত ঘটনা। কিন্তু সকল চাপ, ভয়ভীতি ও নিপীড়ন উপেক্ষা করে তিনি রাজপথে থেকেছেন সাহসের সঙ্গে, বিএনপির রাজনৈতিক আদর্শ এবং নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলনকে বেগবান করেছেন।

‎সম্প্রতি নয়নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাগুরা জেলার মহম্মদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক খবরের পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আজিজুর রহমান টুটুল, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক “খবরের আলো” পত্রিকার সম্পাদক মোঃ আমিরুজ্জামান আমির এবং সাপ্তাহিক একুশে নিউজ এর সম্পাদক ও প্রকাশক হাসানুজ্জামান সুমন। মতবিনিময়ের সময় গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলের ভূমিকা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

‎নয়নের রাজনৈতিক দর্শন মুক্তিযুদ্ধের চেতনা, বহুদলীয় গণতন্ত্র, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিবেদিত। তিনি বিশ্বাস করেন, রাষ্ট্রীয় দমন-পীড়নের জবাব গণআন্দোলনের মাধ্যমে দিতে হবে এবং নতুন প্রজন্মকে সচেতনভাবে সম্পৃক্ত করতে হবে।

‎এস এম রবিউল ইসলাম নয়নের মতো নেতৃত্বই আজকের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন। রাজনৈতিক হয়রানির শিকার হয়েও যিনি আপসহীন থেকে সত্যের পক্ষে লড়াই চালিয়ে যান, তিনি শুধু দলের নয়, জনগণেরও প্রতিনিধি। ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে তাঁর বলিষ্ঠ ভূমিকা রাখার আশা ব্যক্ত করেছেন সহকর্মী, সাংবাদিক ও এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT