বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

পল্লবী থানার নতুন ওসি হিসেবে মো. শফিউল আলমের যোগদান

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫

ডিএমপির গুরুত্বপূর্ণ থানা পল্লবীতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ শফিউল আলম। অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তা এর আগে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন।

পেশাগত জীবনে মোঃ শফিউল আলম আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি তাঁর দায়িত্ব পালনে কঠোর অবস্থান, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য সুপরিচিত।

পল্লবী থানায় যোগদানের পর তিনি এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্থানীয় জনগণের সহযোগিতায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, পল্লবী একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং এলাকা। আমি এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে কাজ করবো।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে পল্লবীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com