সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পল্লবীতে চাঁদা দাবি ও গুলির ঘটনায় গ্রেফতার, হুঁশিয়ারি দিলেন এডিসি জাকারিয়া

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

‎
‎রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবি ও গুলির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় চাঁদাবাজি, আন্ডারওয়ার্ল্ড ও ডনগিরির অভিযোগ ফের জোরালো হয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় এসব অপরাধীরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে।
‎
‎ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী ও দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ জাকারিয়া। ১৩ জুন তারিখে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে তিনি লিখেন:
‎
‎“চাঁদাবাজি, আন্ডারওয়ার্ল্ডগিরি, ডনগিরি ভরে দেয়া হচ্ছে। কোন দলের নেতা দেখার সময় নাই। অপশন দুইটা হয় ভালো হয়ে যান, নাহলে হাতে হাড়িকেন আর পিছনে বাঁশ।”

‎এডিসি জাকারিয়ার এই স্পষ্ট হুঁশিয়ারিতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের ভেতর থেকেই এখন দৃঢ় অবস্থান নেয়া শুরু হয়েছে চাঁদাবাজ, সন্ত্রাসী ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গুলির ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
‎
‎স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি পল্লবী এলাকায় বিভিন্ন ব্যবসায়ী, ঠিকাদার ও আবাসন সংশ্লিষ্টদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছিল একটি সংঘবদ্ধ চক্র। চাঁদা না দিলে হুমকি ও হামলার ঘটনাও ঘটেছে।
‎
‎প্রশাসনের হুঁশিয়ারি এবং আইনি ব্যবস্থা দুই মিলে এবার হয়তো পল্লবীতে বদল ঘটতে যাচ্ছে। এই অবস্থায় স্থানীয়দের প্রত্যাশা, অপরাধীদের কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে এলাকায় শান্তি ফিরে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com