বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ডিজিটাল প্ল্যাটফর্মে জনগণের পাশে জয়দেবপুর থানার ওসি হালিম

আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গী
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

গাজীপুর জেলার ব্যস্ততম শিল্প এলাকা জয়দেবপুর। এখানে প্রায় দুই শতাধিক পোশাক কারখানায় লাখো শ্রমিক জীবিকার তাগিদে দিনরাত পরিশ্রম করছেন। ৫ আগস্টের অভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত থানা ভবনের অফিস কক্ষে মধ্যরাতে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিমের সঙ্গে একান্ত সাক্ষাৎ হয় আমাদের।

তিনি তখনও বিভিন্ন জেলার মানুষের সমস্যা শুনে হাসিমুখে আশ্বাস দিচ্ছিলেন। জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আইজিপি, ডিআইজি এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তিনি জনবান্ধব পুলিশিংয়ের লক্ষ্যে কাজ শুরু করেছেন।

প্রথম উদ্যোগ ছিল উঠান বৈঠক। স্থানীয়দের মধ্যে অপরাধ, মাদক, চাঁদাবাজি ও ইভটিজিং বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। ওসি হালিম জানান, শ্রমিক অসন্তোষ নিরসনে তিনি “কলকারখানা” নামে একটি ব্যতিক্রমী হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন, যেখানে শ্রমিকদের সমস্যা তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের নজরে আসে।

এর ফলে ঈদুল ফিতরের সময় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ছুটি উপভোগ করে বাড়ি ফিরতে পেরেছে। আসন্ন ঈদেও চাঁদাবাজি ও অপরাধ দমনে তিনি কঠোর অবস্থানে আছেন বলে জানান।

একটি গুজ “জিনের প্রভাব” বিষয়েও তিনি সজাগ থেকেছেন। তদন্ত করে সেটিকে গুজব প্রমাণ করে জনগণকে সঠিক তথ্য দিয়েছেন, যাতে কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, “সঠিক পরিকল্পনা আর জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা বাড়ানো সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com