বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

কারাবন্দী সাংবাদিকদের কোরবানি ঈদের আগে মুক্তি দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫

দেশে যে সকল সাংবাদিকদের বিভিন্ন সরকার আমলে বিনা অপরাধে অযথা হয়রানি করা হচ্ছে তাদেরকে কোরবানী ঈদের আগে কারামুক্তি করুন। দেশে শত শত সাংবাদিক গত ৮-১০ মাস ধরে কারাবন্দী, কেউবা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। তদন্তে দোষী প্রমানিত হওয়ার আগে কোনো সাংবাদিককে গ্রেফতার না করতে রাষ্ট্রের নিকট দাবি করা হয়েছে। হয়রানির শিকার এ সকল সাংবাদিকদের অনেকের ঘরে চুলোয় হাড়ি জ্বলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষীকি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

তিনি বলেন, দিনে এক বেলা খেতে পারেনা এমন সাংবাদিকদের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। পেশার তাগিদে সাংবাদিকরা যেকোন ধরনের আয়োজনে সংবাদ সংগ্রহে যাবেন৷ সংবাদ সংগ্রহে নিষিদ্ধ পল্লীতেও যাবেন, তাই বলে তারা খদ্দের বলতে নেই। তেমনি পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে গেছেন বলে কারো দোসর হতে পারে না। দোসর সাজিয়ে অযথা সাংবাদিক হয়রানির মাত্রা বাড়ছে, এভাবে চলতে পারেনা।

মামলা-হামলার শিকার সাংবাদিকদের ছেলে মেয়েদের অর্থের অভাবে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। দুধের শিশু দুধের কান্না শুনে নিজেকে সামলে রাখা যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে কোনরুপ পুলিশি হয়রানি না করতে নির্দেশনা দেবার দাবি করা হয়েছে।

দৈনিক মাতৃজগত সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস, দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জন জাগরণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম প্রমূখ।

সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com