সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

বলিউডে কার আয় সবার বেশি? অভিনেত্রীদের পারিশ্রমিক তালিকা প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
বলিউডে কার আয় সবার বেশি? অভিনেত্রীদের পারিশ্রমিক তালিকা প্রকাশ

বলিউডে দীর্ঘদিন ধরেই অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বিতর্ক রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবধান কমতে শুরু করেছে। এখন হিন্দি সিনেমায় নায়িকারা শুধু অভিনয়েই নয়, আয় দিয়েও পুরুষ সহকর্মীদের টক্কর দিচ্ছেন।

বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি প্রতি তার আয় এখন ১৫ থেকে ২০ কোটি রুপি। কয়েক বছর ধরেই শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতা, জনপ্রিয়তা ও ধারাবাহিক হিট ছবির কারণে তার পারিশ্রমিকও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তির পর দীপিকাকে সম্প্রতি দেখা গেছে ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে। শিগগিরই তিনি হাজির হবেন ‘সিংহাম’ সিরিজের নতুন কিস্তিতে।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন আলিয়া ভাট, ছবিপ্রতি আয় প্রায় ১৫ কোটি রুপি। প্রাথমিকভাবে ‘স্টার কিড’ হিসেবে সমালোচিত হলেও, একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’, ‘ডার্লিং’, ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’— সবকটিতেই আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছেন কারিনা কাপুর। দুই দশকের বেশি সময় ধরে বলিউড মাতানো এই অভিনেত্রীর ছবিপ্রতি আয় ৮ থেকে ১১ কোটি রুপি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ‘চামেলি’, ‘ওমকারা’–র মতো গুণগত মানসম্পন্ন ছবিতেও দর্শকদের মন জয় করেছেন নবাব পত্নী।

চতুর্থ স্থানে আছেন ক্যাটরিনা কাইফ, আর পঞ্চমে শ্রদ্ধা কাপুর। দুজনেই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন। তাদের পরেই রয়েছেন কৃতি শ্যানন, কিয়ারা আদবানি ও কঙ্গনা রানাওয়াত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com