বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’

রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় আরামবাগ ঈদগাহ মাঠে মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), ঢাকা মহানগর পুলিশ এবং মোঃ মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ডিএমপি।
অনুষ্ঠানের আয়োজন করে রূপনগর থানা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন।

উন্মুক্ত এই মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এসব অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com