সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম নাসির উদ্দিন বলেছেন, রাতের অন্ধকারে ভোট চাই না। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন।

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের পরিবেশ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। সাংবাদিকদের প্রবেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের ভিড় না থাকলে ১০ মিনিট থাকার অনুমতি দেওয়া হবে, প্রয়োজন হলে আরও সময় দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সাংবাদিকদের সহযোগিতা চাই। তারা যেন নির্বাচন কাভার করতে পারেন, আমরা তাতে সহায়তা করব। সত্য ও সঠিক তথ্য তুলে ধরা হবে। মিথ্যা প্রচার বা ভুল তথ্য যাতে না ছড়ায়, আমরা সে জন্য সক্রিয় থাকব। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সাংবাদিকদের।

ফ্যাক্ট চেকিংয়ের ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি। কিছু মিডিয়া ও ইউটিউব চ্যানেল সঠিক তথ্য প্রদানে ভূমিকা রাখছে। নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু রাখার জন্য নারী-পুরুষ ভোটাররা যাতে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সাংবাদিকদের সহযোগিতা করবে।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। রোহিঙ্গা ভোটারদের বিষয়ে তিনি বলেন, নির্বাচন হবে নতুন ভোটার তালিকার ওপর ভিত্তি করে, যা সাধারণ মানুষের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করবে।

এ. এম. এম নাসির উদ্দিন বলেন, যারা নেতৃত্বে রয়েছেন, তারা দেশের জন্য সুন্দর একটি নির্বাচন নিশ্চিত করতে নিজেদের জীবন ঝুঁকিতে রেখেছেন। তাই কমিশনের কর্মকর্তা ও নির্বাহী কেউ কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে না। সবাইকে সতর্কভাবে তথ্য যাচাই করতে হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সহযোগী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com