শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিষ্ফোরণ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিষ্ফোরণ

‎গভীর রাতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎সোমবার (১০ নভেম্বর) রাত আড়াইটার পর থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এদিকে, রাত ২টা ৪৩ মিনিটে মিরপুরের গ্রামীণ ব্যাংকে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে সাদা পোশাক পরিহিত দুজন ব্যক্তি এসে গ্রামীণ ব্যাংকের সামনে দাঁড়ায়। এ সময় তাদের মুখে গামছা বাঁধা ছিল। মুহূর্তের মধ্যেই তারা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতর ও সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

একই সময়ে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ২৭ নম্বর মাইডাস সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,সকাল সাড়ে ৭টায় একটি মোটরসাইকেলে দু-তিনজন এসে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

‎এদিকে ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎ ‎বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ, সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। যারা এই ঘটনা ঘটাক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

‎এদিকে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীরা আজ আনুমানিক সকাল ৭টায় ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টো পাশ থেকে মাইডাস সেন্টারের সামনে দুটি করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসব ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com