সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

কেজিএফ’র চেয়ে ১৩ গুণ বেশি পারিশ্রমিকেও ইয়াশের না, কিন্তু কেন?

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
কেজিএফ’র চেয়ে ১৩ গুণ বেশি পারিশ্রমিকেও ইয়াশের না, কিন্তু কেন?
দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা ইয়াশ। ছবি: সংগৃহীত

‘কেজিএফ’, দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সফল সিনেমাগুলোর একটি। এর নায়ক কন্নড় অভিনেতা ইয়াশ। এই একটি সিনেমায় অভিনয় করার জন্য পাঁচ বছরেরও বেশি সময় তিনি অন্য কোনো কাজ হাতে নেননি।

এ সিনেমার ব্যাপক সাফল্যে অন্য নির্মাতারাও তাদের নতুন সিনেমার জন্য ইয়াশের দ্বারে ঘুরছেন বেশ আগে থেকেই। পারিশ্রমিক দিতে চেয়েছে অনেক বেশি। কিন্তু অভিনেতার সাফ জবাব, ‘কাজ করব একটাই, আর সেটা হবে মাস্টারপিস’।

এ কারণে অনেক নির্মাতাকেই খালি হাতে ফিরতে হয় তার দুয়ার থেকে। তবে ঐতিহাসিক গল্প নিয়ে নির্মিতব্য ‘রামায়ণ’ সিনেমার নির্মাতা নিতেশ তিওয়ারি হাল ছাড়েননি। কেজিএফ’র চেয়ে ১৩ গুণ বেশি পারিশ্রমিক অফার করেছিলেন তাকে। কেজিএফ : চ্যাপ্টার ওয়ান-এ ইয়াশ পারিশ্রমিক পেয়েছিলেন ১৫ কোটি রুপি। এ পরিমাণ পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার পরও ‘রামায়ণ’-এ অভিনয় করতে রাজি ছিলেন না ইয়াশ। কারণ চরিত্রটি ছিল ভিলেন, রাবণের। হঠাৎ করে নিজের ইমেজ পালটাবেন, এ সিদ্ধান্ত তো আর সহজেই নেওয়া যায় না। তাই ভাবতে সময় নিয়েছেন অনেক। সেই সময়ের জন্য অপেক্ষাও করেছেন নিতেশ। কারণ, নিতেশ চরিত্রে তার ইয়াশকেই লাগবে।

আরও পড়ুন : সুরেশ ত্রিবেণীর ‘মা বোন’ ছবিতে মাধুরী-দীক্ষিত

এ সিনেমায় রাম হচ্ছেন রণবীর কাপুর। তার সঙ্গে রাবণ অর্থাৎ ইয়াশ ছাড়া জমবে না। অবশেষে রাজি হয়েছেন কেজিএফ তারকা। তবে শর্ত জুড়ে দিয়েছেন, সিনেমার প্রযোজনায় থাকবে তার নাম। রাবণ হবেন, তবে পারিশ্রমিকের পুরো অর্থই ইনভেস্ট হিসাবে গণ্য হবে। তাকে প্রদানকৃত দুইশ কোটি ভারতীয় রুপি যাবে প্রযোজনার ঘরে। অর্থাৎ, সিনেমার পরিবেশনা আয়ের ত্রিশ ভাগ পাবেন ইয়াশ। আর তাতে রাজিও হয়েছেন নিতেশ। এরই মধ্যে শুটিংয়েও যোগ দিয়েছেন ইয়াশ। বসেছেন রাবণের রথে।

এ সিমেনায় ইয়াশের কাজ করার মধ্য দিয়ে আরও একটি রেকর্ড যোগ হলো। ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খলনায়ক এখন ইয়াশ। রামায়ণে রণবীর কাপুর রামের চরিত্রে, সাই পল্লবী সীতা, সানি দেওল হনুমান, রবি দুবে লক্ষ্মণ, অরুণ গোবিল দশরথ, লারা দত্ত কৈকেয়ী চরিত্রে অভিনয় করছেন।

উল্লেখ্য, ‘রামায়ণ’ ছাড়াও, ইয়াশ বর্তমানে ‘টক্সিক : অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ সিনেমায়ও কাজ করছেন। এটি ২০২৬ সালের ২৬ মার্চ মুক্তি পাবে। একইসঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ‘কেজিএফ : চ্যাপ্টার থ্রি’র।

 

ফেসবুকে আমরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com