সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

জনের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন চিত্রাঙ্গদা

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
জনের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন চিত্রাঙ্গদা

রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল বলিউড অভিনেতা জন আব্রাহামকে। বেশ কিছু দিন ধরেই এমন ঘটনা ঘটছে চারদিকে। দিনকয়েক আগে ‘আই, মি অউর ম্যাঁয়’ সিনেমার প্রচারের সময়ে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। এবার একই ঘটনার কথা শেয়ার করে নিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

দিল্লিতে একটি সিনেমার প্রচারে গিয়েছিলেন জন আব্রাহাম ও চিত্রাঙ্গদা সিং। সেখানেই একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে বেকায়দায় পড়েছিলেন এ তারকা জুটি। চিত্রাঙ্গদা বলেন, ‘আমাদের সিনেমার প্রচারের জন্য মঞ্চে ওঠার কথা ছিল। আর তখনই ভয়ানক পরিস্থিতি ঘটে। সবাই ঘিরে ধরে আমাদের। পেছন দিক থেকে দেখতে পাচ্ছিলাম জনকে সবাই মিলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভয়ে কেঁপেছি রীতিমতো বলে জানান অভিনেত্রী।

ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছিলেন চিত্রাঙ্গদা। কোনো রকমে সেদিন গাড়িতে উঠেছিলেন তারা। তিনি বলেন, গাড়িতে উঠে নিজের জামা খুলে ফেলেন জন। সারা পিঠে আঁচড়ের দাগ। জনের শরীর পুরো ক্ষতবিক্ষত। কী খারাপ একটা সময় যে কাটিয়েছি, ভেবেও ভয় লাগে।

চিত্রাঙ্গদা বলেন, ‘আমার মনে আছে, এটা ২-৩ বার ঘটেছিল। ওরা আমাদের গাড়িতে ধাক্কা দিতে শুরু করেছিল। এবং একটা সময়ে বিষয়টি নাগালের বাইরে চলে গিয়েছিল। কারণ কিছু মানুষ এমনভাবে প্রবেশাধিকার পেয়ে যায়, যে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছিল। আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com