শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

নারীবাদ যেন খারাপ কথা, যার অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ: ফাতিমা

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
নারীবাদ যেন খারাপ কথা, যার অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ: ফাতিমা

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেছেন, নারীবাদের অর্থই বোঝেন না পুরুষেরা। নারীবাদ যেন খারাপ কথা, যার অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ। নারীবাদের আসল সংজ্ঞা তাদের কাছে এখনো স্পষ্ট নয়। তাই নারীবাদীদের দেখলে রেগে যান তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বললেন অভিনেত্রী।

ফাতিমা সানা শেখ বলেন, নারীবাদ মানে পুরুষবিদ্বেষ নয়, বরং সবার জন্য সমতা প্রতিষ্ঠা করা। অনেক পুরুষ এই শব্দটি না বুঝে এটিকে ভুলভাবে দেখে বা প্রত্যাখ্যান করে। নারীবাদ হলো লিঙ্গ নির্বিশেষে সবার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমতার একটি আন্দোলন।

তিনি বলেন, পুরুষদের যদি প্রশ্ন করা হয়— আপনি কি নারীবাদী? ওরা রেগে গিয়ে জবাব দেন— না না, আমি নারীবাদী নই। যেন নারীবাদী কথাটা খুবই খারাপ। আসলে এরা নারীবাদী কথার অর্থই জানে না। ভাবে, নারীবাদী হওয়া খুব খারাপ।

কিন্তু ‘ধক ধক’ ছবির পরিচালককে দেখে অন্য ভাবনা তৈরি হয়েছে ফাতিমার। অভিনেত্রী বলেন, এ সিনেমার কিছু দৃশ্য এমন— দেখে মনে হবে পরিচালক নিশ্চয়ই কোনো নারী। তিনি বলেন, ভেবেছিলাম সিনেমার পরিচালক কোনো নারীই এমন দৃশ্য রাখতে পারেন। কিন্তু পরে দেখলাম— এ তো পুরুষ। উনি খুবই নারীবাদী পুরুষ। এর মানে এই নয় যে, উনি পুরুষবিরোধী বলে জানান ফাতিমা সানা শেখ।

সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে ফাতিমা সানা শেখের। অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিজয় নাকি ফাতিমার সঙ্গেই সম্পর্কে রয়েছেন।

ফাতিমা ও বিজয় ‘গুস্তাখ ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছেন। অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার সত্যিই ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে। ও খুবই খাঁটি মানুষ এবং ভালো অভিনেত্রী। এর পাশাপাশি ও কিন্তু খুবই রসিক। সব সময় আনন্দ করতে ভালোবাসে। তবে কাজে কোনো ফাঁকি নেই ওর। প্রত্যেকটি দৃশ্যে নিজের ১০০ শতাংশ দেয় ও।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com