বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রিন্স সিনেমায় অভিনয়ের জন্য ৩০ লাখ পারিশ্রমিক দাবি ইধিকার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
প্রিন্স সিনেমায় অভিনয়ের জন্য ৩০ লাখ পারিশ্রমিক দাবি ইধিকার

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ এখনো শুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি এ সিনেমার নায়িকা ইধিকা পাল অভিনয়ের জন্য ৩০ লাখের বেশি পারিশ্রমিক দাবি করেছেন। যদিও এ বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, শিল্পী ও সিনেমা সম্পর্কিত আমরা সবকিছু অফিশিয়ালি জানাব। শুরু থেকে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা নিয়ে সংবাদকর্মী ও দর্শকদের আগ্রহ সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আমরা আপনাদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

এদিকে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার প্রযোজক শিরিন সুলতানা জানিয়েছেন, এ সিনেমায় তিনজন নায়িকা; দুজন পরিচিত মুখ এবং একজন নতুন শিল্পী থাকবে।

‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com