মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার

ভালুকা থানার ওসি হুমায়ুন কবির পেলেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের স্বীকৃতি

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ময়মনসিংহ জেলা পুলিশের জুন/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৪ জুলাই (সোমবার) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম ওসি হুমায়ুন কবিরের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

সভায় জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ওসি হুমায়ুন কবিরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ভালুকা থানার আওতাধীন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁর নেতৃত্ব গঠনমূলক ভূমিকা রেখেছে।

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার বলেন, “ওসি হুমায়ুন কবির পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের বাস্তব উদাহরণ। তাঁর উদ্ভাবনী নেতৃত্ব থানার সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে এবং তা অন্যদের জন্য অনুকরণীয়।”

জেলার অন্যান্য থানার ওসি, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এই স্বীকৃতি ভালুকা থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com