বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে কিশোর গ্যাংয়ের বেপরোয়া আচরণের প্রতিবাদ করায় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৩ মে) রাতে মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৮ নম্বর রোডে এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন।

এই ঘটনায় ভুক্তভোগী মোঃ হৃদয় এর বাবা বাদী হয়ে গত বুধবার পল্লবী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— গাল কাটা রাব্বি , আব্দুল্লাহ , পারভেজ ও আলামিন । তারা সবাই স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হৃদয় ও তার বড় ভাই বিপ্লব কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে অভিযুক্তরা ধারালো ছুরি ও চাপাতি নিয়ে তাদের ওপর আকস্মিক হামলা চালায়। হৃদয়ের পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি করা হয়। বাধা দিতে গেলে তার ভাই বিপ্লবকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা।

আহত হৃদয়ের পরিবার জানায়, এলাকায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা উশৃঙ্খল কর্মকাণ্ড ও ঝামেলার সৃষ্টি করে আসছিল। হৃদয় ও তার পরিবার এসব অপকর্মের প্রতিবাদ করায় তাদের ওপর এই হামলা চালানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদয়ের পায়ের আঘাত অত্যন্ত গুরুতর এবং আগামী সাত দিনের মধ্যে তার পায়ে বড় ধরনের অস্ত্রোপচার (অপারেশন) প্রয়োজন হতে পারে।

ভুক্তভোগী হৃদয় বলেন, “আমরা এলাকার শান্তি বজায় রাখার জন্য তাদের এসব কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলাম। সেই জেরে তারা আমাদের প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায়।”

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, মিরপুরের বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। তাছাড়া উক্ত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে এর আগেও হত্যা সহ অসং অভিযোগ রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com