বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬

‎রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় ঘর দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট এবং পরবর্তীতে আহত নারীর মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পেছনে স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়িত।

‎অভিযোগ সূত্রে জানা যায়, পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-এ, বাউনিয়াবাধ বেরিবাঁধ বস্তিতে ভুক্তভোগী মোছাঃ পাখির দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর রয়েছে।

‎গত কয়েকদিন ধরে ওই ঘরটি জোরপূর্বক দখলের চেষ্টা চলছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলের নেতৃত্বে কাইল্লা মোতালেব, চোরা শাহিনসহ কয়েকজন ব্যক্তি জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, তাকে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে চাপ প্রয়োগ করা হচ্ছিল এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

‎উল্লেখ্য, গত ২২ মে রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তিনি ঘর থেকে বের হয়ে পাশের একটি দোকানের সামনে গেলে অভিযুক্তরা তাকে ধাওয়া করে পুনরায় মারধর করে বলে অভিযোগ রয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তাকে লাথি, কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারা হয়। একপর্যায়ে গলা চেপে ধরার চেষ্টা করা হয় এবং তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন। একই ঘটনায় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

‎ভুক্তভোগী জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। পরে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যান।

‎পরিবারের অভিযোগ অনুযায়ী, পাখিকে মারধর করে ফেলে রেখে যাওয়ার কিছুক্ষণ পর একই দিন রাত আনুমানিক ১২টার দিকে ইব্রাহিম খলিল পুনরায় তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় পাখির মা, বড় বোন নার্গিস, ভাই নাছিরসহ পরিবারের অন্যান্য সদস্যদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

‎এ ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত হিসেবে স্থানীয় চাউল ব্যবসায়ী রফের কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভিডিওটি কাউকে না দেওয়ার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, ভিডিও ফুটেজ যথাযথভাবে যাচাই-বাছাই করা হলে ঘটনার প্রকৃত তথ্য ও দায়ীদের পরিচয় স্পষ্ট হতে পারে।

‎এদিকে পরিবারের দাবি, হামলায় আহত হওয়ার পর পাখির মা শারীরিক ব্যথা ও জটিলতায় ভুগছিলেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে চিকিৎসা প্রতিবেদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com