বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ৯ মে, ২০২৬

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ টার্মিনালে মাহিন্দ্র গাড়ির তেল, ব্যাটারি ও অতিরিক্ত চাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে গাড়িচালকসহ কয়েকজন শ্রমিককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর পাটগুদাম রেলওয়ে কলোনীর বাসিন্দা মাহিন্দ্র গাড়িচালক মোঃ ফজলুর রহমান গত ৬ মে (মঙ্গলবার) রাতে প্রতিদিনের মতো তার গাড়িতে প্রায় ১ হাজার ২০০ টাকার তেল ভর্তি করে টার্মিনালে রাখেন। পরদিন সকালে গাড়ি চালু করতে গিয়ে তিনি দেখতে পান গাড়ির তেলের ট্রেংকি খালি, অতিরিক্ত একটি চাকা ও ব্যাটারি নেই।

লিখিত অভিযোগে বিবাদী হিসেবে কৃষ্টপুর আদর্শ কলোনীর মোঃ রানা মিয়া কেওয়াটখালীর কালন মিয়া কৃষ্টপুর কলোনীর মোঃ রাব্বী মিয়া সহ আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি টার্মিনালের নেতৃবৃন্দকে জানালে তারা খোঁজখবর নিয়ে অভিযুক্তদের বিষয়ে তথ্য পান। এরপর তাদের কাছে জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ফজলুর রহমানসহ অন্যান্য শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মারধরের শিকার শ্রমিকদের মধ্যে রয়েছেন আমির হোসেন কাবুল, সবুজ, সেলিম মিয়া, আব্দুল্লাহ হোসেন হৃদয়, জাহিন ইসলাম অনিক, পিয়াস মিয়া, রোমান মিয়া, মনিরুজ্জামান আমিন, রায়হান তালুকদার, কাজী সোহেল, শান্ত ও জসিমসহ আরও অনেকে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা টার্মিনালের দোকান ও পুলিশ বক্স ভাঙচুর করে ক্ষতি সাধন করে এবং এ বিষয়ে মামলা বা অভিযোগ করলে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয়।

এ ঘটনায় গত ৮ মে (বৃহস্পতিবার) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফজলুর রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com