বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

‘ফুটওভার ব্রিজে অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
‘ফুটওভার ব্রিজে অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না’

সড়ক পরিবহন রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নতুন নির্মিত ফুটওভার ব্রিজে বা এর আশপাশে কোনো অবস্থাতেই অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না। এতে মানুষের চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নিউমার্কেট ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ফুটওভার ব্রিজটি প্রশস্ত ও আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে। তাই ব্রিজের ওপর বা নিচে কিংবা আশপাশে ফুটপাতের মতো অস্থায়ী দোকান বসানো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। মানুষের চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে বিষয়টি নিয়ন্ত্রণ করা জরুরি।

শেখ রবিউল আলম বলেন, বিষয়টি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং ঈদের পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ঈদের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, মার্কেটের মালিক, ফুটপাতের দোকানিরা এবং স্থানীয় ব্যক্তিরা আলোচনার মাধ্যমে এমন একটি পন্থা নির্ধারণ করবেন, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে সবাই উপকৃত হন এবং সিদ্ধান্তগুলো সবাই মেনে নিতে উৎসাহিত হন।

রবিউল আলম বলেন, ঢাকা শহরের একটি ব্যস্ততম শপিং এলাকায় প্রায় ৩১টি মার্কেট থাকায় দীর্ঘদিন ধরে রাস্তা পারাপারে মানুষের ভোগান্তি ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে। সামনে ঈদকে কেন্দ্র করে এলাকায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি থাকে, তাই মানুষের নিরাপদ চলাচলে এই ব্রিজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এই ব্রিজ চালুর ফলে মানুষ স্বস্তির সঙ্গে রাস্তা পারাপার করতে পারবে এবং বিভিন্ন মার্কেটে সহজে যাতায়াত করা যাবে। এতে ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।

সড়কমন্ত্রী বলেন, ঈদের পর এলাকার শপিং কমপ্লেক্সগুলোর সামনে থাকা অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা দূর করে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে, যাতে জনচলাচল ও ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন থাকে।

তিনি জানান, জনকল্যাণে ব্রিজটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। একই সঙ্গে যেসব ফুটওভার ব্রিজ এখনো চলাচলের উপযোগী নয়, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com