বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

‎পল্লবীর এডিসি ক্যাম্পের একটি বাসা থেকে নগদ অর্থ নিয়ে উধাও তরুন-তরুনী

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর পল্লবী থানা এলাকায় পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে প্রতারণা এবং নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হালিমা বেগম (৪০) নামে এক গৃহিণী।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুরের সেকশন-১১ এলাকার এডিসি ক্যাম্পে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন হালিমা বেগম ও তার পরিবার। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত মোঃ সাকিব (২৮) ও শিউলি আক্তার (২৪) কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান।

‎অভিযোগে উল্লেখ করা হয়, সাকিবের সঙ্গে হালিমার ভাইয়ের প্রায় ১৬ বছরের সম্পর্ক ছিল এবং সাকিব দীর্ঘদিন তাদের বাসায় অবস্থান করতেন। তার ভরণ-পোষণের দায়িত্বও পরিবারের পক্ষ থেকেই বহন করা হতো। সম্প্রতি সাকিবের সঙ্গে শিউলি আক্তারের পরকীয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। শিউলি আক্তারের একটি পাঁচ বছর বয়সী সন্তান রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

‎হালিমা বেগম দাবি করেন, নিখোঁজ হওয়ার সময় সাকিব বাসা থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে যান। এরপর থেকে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বর্তমানে অভিযুক্তদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ বিষয়ে হালিমা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অধীন পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত অভিযুক্তদের সন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com