মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির

যুব বিভাগের ইফতার মাহফিলে এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেনকে গণ-সংবর্ধনা ‎

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী মধ্য থানা যুব বিভাগের উদ্যোগে রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন-কে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎মধ্য থানা আমীর জনাব রইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এ সংসদ সদস্য। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠন করতে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাবে দেশ বারবার পথ হারায়। জামায়াতে ইসলামীতে সৎ ও আদর্শিক নেতৃত্ব রয়েছে যার দৃষ্টান্ত দলের সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ।



‎তিনি আরও বলেন, যে দলের শীর্ষ নেতৃত্ব একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হননি এবং যাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস বা চাঁদাবাজির অভিযোগ নেই, সেই দলই জাতির প্রত্যাশিত কল্যাণরাষ্ট্র গঠনে সক্ষম। তিনি আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী ভবিষ্যতে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দিন, মধ্য থানা আমীর জনাব রইসুল ইসলাম এবং থানা সেক্রেটারি জনাব জুবায়ের হোসেন রাজন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎ইফতার মাহফিলে থানা কর্মপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT