বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। নির্বাচিত হওয়ার ঘোষণার পরপরই তিনি পৌর কাঁচাবাজারে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাউকে চাঁদা না দেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার কাগজপত্র গ্রহণ করে সরাসরি নিজ এলাকায় আসেন তিনি। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে বাজারে প্রবেশ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং স্পষ্টভাবে জানান— এখন থেকে কেউ চাঁদা দেবেন না। কেউ চাঁদা চাইতে এলে বলবেন, “ মাজেদ বাবু ভাইয়ের নিষেধ, চাঁদা দেব না।

স্থানীয় সূত্র জানায়, এর আগে একটি চক্র প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করত। এ কারণে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছিল। নবনির্বাচিত এমপির এ উদ্যোগে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা-বিক্রেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com