বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রাণী হামিদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রাণী হামিদ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। বয়স যে আশির কোঠা পেরিয়েছে, তা বিশ্বাস করা কঠিন। ৮২ বছর বয়সেও নিয়মিত খেলছেন, আর চ্যাম্পিয়নও হচ্ছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে লিগে অংশ নেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

৮২ বছর বয়সে লিগে খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সহজ নয়। তবে রাণী হামিদের কাছে বিষয়টি বেশ স্বাচ্ছন্দ্যের। তিনি বলেন, ‘আমি চার গেম খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম।’

রাণী হামিদ বলেন, ‘আমি তো নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ তে পা দেব। যত দিন সুস্থ থাকব খেলব।’

লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। একই পয়েন্ট অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স আপ হয়েছে। দুই দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে শিরোপা নির্ধারিত হয়। গেম পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ২২.৫ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়।

বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com