বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে কোনো চুক্তির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে উভয়পক্ষই ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ জানিয়েছে।

রয়টার্স জানায়, শনিবার আলোচনা শেষ হওয়ার পর প্রকাশিত বিবৃতিতে অগ্রগতির কথা বলা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ কীভাবে শেষ হতে পারে—সে বিষয়েই আলোচনার মূল জোর ছিল।

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই ত্রিপক্ষীয় বৈঠক শেষ হওয়ার পর এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী এক সপ্তাহ পর আবার আলোচনা হতে পারে। তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া দেশগুলো সমাধানের পথ খুঁজতে আন্তরিক ছিল।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এমন সরাসরি আলোচনা খুবই বিরল বলে উল্লেখ করেছে রয়টার্স।

এদিকে আলোচনা চলাকালীন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় তীব্র শীতের মধ্যে ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

মার্কিন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে মস্কো বা কিইভে আরও আলোচনা হতে পারে। এমনকি পরবর্তী সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com