বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকালে এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, ‘আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ইয়া রব! যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানী করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন।

নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’

জামায়াত আমির আরও বলেন, ‘হে আরশের মালিক! যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com