বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

অর্থনীতি ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মুদ্রাস্ফীতির তথ্যের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন ইতিহাস গড়েছে। একই সঙ্গে রুপার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩৩ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়। দিনের এক পর্যায়ে দাম সর্বোচ্চ ৪ হাজার ৬৩৯ দশমিক ৪২ ডলারে পৌঁছায়, যা নতুন রেকর্ড। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

একই দিনে রুপার বাজারেও বড় উল্লম্ফন দেখা যায়। স্পট সিলভারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ ডলারের সীমা ছাড়িয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সুদহার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুদহার কমানোর পক্ষে আবারও অবস্থান নিয়েছেন।

ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তাঁদের ধারণা, চলতি বছর সুদহার কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

এদিকে অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। প্লাটিনামের দাম ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com