বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

অর্থনীতি ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আগের সেশনে রেকর্ড দামে পৌঁছানোর পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দরপতন দেখা যায়। খবর রয়টার্সের।

স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে ৪,৫৯৩.৮১ ডলারে নেমে আসে। গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪৬ মিনিটে এই দর দেখা গেছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৬ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪,৫৮৭.১০ ডলার।

এর আগের সেশনে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৪,৬০০ ডলারের ঘর স্পর্শ করে। বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা তীব্র হয়। তবে রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের একটি অংশ লাভ নিশ্চিত করতে বিক্রিতে যাওয়ায় মঙ্গলবার দাম কিছুটা চাপের মুখে পড়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com