বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বিশ্বকাপের প্রস্তুতি নিতে বড় সিদ্ধান্ত নিলেন ট্রাভিস হেড

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের প্রস্তুতি নিতে বড় সিদ্ধান্ত নিলেন ট্রাভিস হেড

অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড টানা তৃতীয় মৌসুমের মতো বিগ ব্যাশ লিগ খেলছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী মাসের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে বড় ভূমিকা ছিল ট্রাভিস হেডের। পাঁচ টেস্টে তিনি করেন ৬২৯ রান। সিরিজে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়া সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

ক্যামেরন গ্রিনও বিগ ব্যাশে থাকছেন না। তিনি ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছেন। তার বিগ ব্যাশের কোনো চুক্তি নেই। ২০২৪ সালের শেষ দিকে বড় ধরনের পিঠের অস্ত্রোপচার হয়েছিল তার। এখন তিনি পুরো ফিট হওয়ার চেষ্টা করছেন। লক্ষ্য টি–টোয়েন্টি বিশ্বকাপ।

প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। কামিন্সের পিঠে সমস্যা আছে। হ্যাজলউডের হ্যামস্ট্রিংয়ে চোট। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে তাদের ঝুঁকি নেওয়া হবে না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার বলেন, ‘পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ খুবই কঠিন।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আমরা আলাদা পরিকল্পনা করেছি। লক্ষ্য হলো অ্যাশেজের ধকল কাটানো এবং সামনে থাকা আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।’ তিনি যোগ করেন, ‘যেখানে সম্ভব, সেখানে খেলোয়াড়রা চলমান বিগ ব্যাশে নিজেদের ক্লাবের হয়ে খেলছে।’

অস্ট্রেলিয়া ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে। কলম্বোতে গ্রুপ ‘বি’-তে তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com