বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর শোকজ নোটিশ (শোকজ) দেওয়া এবং দল থেকে সাময়িক অব্যাহতির একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে বলে জানিয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানান তিনি।

এ ছাড়া শুক্রবার প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর জাল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, যার লক্ষ্য দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

হাসান আল মামুন বলেন, ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি পুরোপুরি বানানো। অন্য একটি নথি থেকে তার স্বাক্ষর কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি সবাইকে এই পরিকল্পিত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারে জড়িত।

সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের ভেতরে কিছুটা অসন্তোষ ও উত্তেজনা দেখা গেলেও, সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকেরা। সভাপতির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে ঘিরে গত বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ মনে করছেন, এই গুজবের পেছনে নির্বাচনী রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এর আগে দলের সভাপতি পদ থেকে নুরুল হক নুরকে বহিষ্কারের একটি ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুয়া নোটিশটিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদ, কেন্দ্রীয় সংসদ, জেলা প্রতিনিধি, অঙ্গসংগঠনের নেতা ও মনোনীত প্রার্থীদেরকে অবহিত না করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের নির্বাচনী জোট বা আসন সমঝোতার বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যা দলের ভাবমূর্তি ও ঐক্যের জন্য চরম হুমকিস্বরূপ। এমতাবস্থায় উচ্চতর পরিষদের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে গণঅধিকার পরিষদের সভাপতির পদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী ৭ দিনের মধ্যে আপনাকে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। উচ্চতর পরিষদের নির্দেশক্রমে এই নোটিশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com