বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

‎পল্লবীতে র‌্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
‎পল্লবীতে র‌্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

‎ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকা থেকে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

‎র‌্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সময় চাঞ্চল্যকর অপরাধে জড়িত সন্ত্রাসী ও অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ জনগণের আস্থা ও সুনাম অর্জন করেছে বাহিনীটি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে।
‎অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জুয়েল ওরফে আরমান ওরফে হ্যাচকা আরমান (২৬), মোঃ রিপন ওরফে কেনি (৩৫), মোঃ জাহিদ (২৭) এবং মোঃ আরমান হোসেন ওরফে বাবা আরমান (৩১)।

‎র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, উক্ত নির্মাণাধীন ভবনে ৭-৮ জন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতির উদ্দেশ্যে একত্রিত হয়েছে। খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে পড়লে স্থানীয় জনগণের সহায়তায় চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের কাছে অবৈধ অস্ত্র ও মাদক থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, চারটি দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

‎র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে মিরপুর, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

‎প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাই সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।
‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com