বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

পল্লবীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মোছা. আঁখি ও মো. আলী হোসেন নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎শনিবার(০৩ জানুয়ারি) সন্ধ্যায় কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ।

‎রবিবার (০৪ জানুয়ারি) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, গতকাল সন্ধ্যায় পল্লবী থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোসা. আখি এবং পলাতক মোসা. শাহনাজ বেগমের শয়নকক্ষ থেকে ১০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

‎এ ঘটনায় মোসা. আখি এবং মাদক সরবরাহকারী মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

‎পল্লবী থানার ওসি জানান, এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com