শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সরাসরি লাল কার্ড দেখলেও যে কারণে বিশ্বকাপে খেলতে পারবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
সরাসরি লাল কার্ড দেখলেও যে কারণে বিশ্বকাপে খেলতে পারবেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো আগামী গ্রীষ্মের বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই খেলতে পারবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পেলেও তাকে আর বাড়তি ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না।

৪০ বছর বয়সী রোনালদোকে আগের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মারার কারণে মাঠ ছাড়তে হয়। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল পর্তুগাল। সাধারণত এমন আচরণে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু রোনালদোর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, রোনালদো জাতীয় দলে ২২৬টি ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড দেখেছেন। মূলত সেই বিষয়টিই ফিফার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে।

তিনি ইতোমধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটি নিষেধাজ্ঞার কারণে খেলেননি। ফলে আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপে তিনি আর কোনো ম্যাচ মিস করবেন না।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘পরবর্তী এক বছরের মধ্যে রোনালদো একই ধরনের কোনো ভুল করলে তার স্থগিত নিষেধাজ্ঞা বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’

রোনালদো বাছাইপর্বে পাঁচ গোল করেছেন। গ্রুপ এফে শীর্ষে থেকে সপ্তমবারের মত বিশ্বকাপে খেলতে যাচ্ছে পর্তুগাল।

৪৮ দলের বিশ্বকাপের ড্র আগামী ৫ ডিসেম্বর বিবিসিতে সরাসরি দেখানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com