বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দেশবাসীর জন্য দোয়া চাইলেন সাকিব

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
দেশবাসীর জন্য দোয়া চাইলেন সাকিব

জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মানুষের জন্য দোয়া চাইলেন।

আজ সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’

গত শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। সেদিনের ভূমিকম্পে সারা দেশে প্রাণ হারান অন্তত ১০ জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। এরপর শনিবার সন্ধ্যা ছয়টার কিছু সময় পর এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, দেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়বে। মারা যেতে পারে রাজধানীতে বসবাস রত প্রায় ২ লাখ মানুষ।

ভূকম্পে আতঙ্কিত হয়ে পড়া দেশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের হয়ে খেলছেন। আসরের শুরু থেকে দলের সঙ্গে থাকলেও প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি।

তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়েল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি সাকিব। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি। তাতে হেরেছে তার দল।

এখনো পর্যন্ত ৪ ম্যাচে খেলে সবকটিতে হেরেছে সাকিবের দল। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে রয়েল চ্যাম্প।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com