শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

দুপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
দুপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবি মেনে না নিলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা দেন।

শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, সোমবার রাতের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। তিন দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসাবে তৃতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। সারাদেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার বলেন, ‘দুপুরে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব। শিক্ষক-কর্মচারীদের দাবির প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com