বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদাদ সম্প্রতি ব্যারিস্টার নুসরাত খান-এর সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে বারিধারায় তাদের বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ইশরাকের হবু স্ত্রীর ছবি প্রকাশিত হয়েছে এবং সমগ্ৰ বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নুসরাত খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বাগদানের খবর নিশ্চিত করে লিখেছেন, “আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল (শুক্রবার) বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসাইনের ইনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেছেন, “আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।”

ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের সন্তান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মন্ত্রিসভার সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খান-এর বড় মেয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com