বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

দুয়ারীপাড়ায় নজরুলের রাজত্ব, অবৈধ বিদ্যুৎ সংযোগে শত শত রিকশা চার্জ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

অভাব-অনটন আর ঋণের চাপে ভোলা থেকে পালিয়ে এসেছিলেন মোঃ নজরুল ইসলাম নজু। আজ তিনি রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়ায় গড়ে তুলেছেন এক অঘোষিত সাম্রাজ্য। এলাকাবাসীর অভিযোগ অবৈধ কর্মকাণ্ডই তার মূল অস্ত্র, আর রাজনৈতিক পরিচয় তার ঢাল।

বিশেষ সূত্রে জানায় যায়, নজু অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রতিদিন শত শত ব্যাটারি চালিত রিকশা চার্জ দেন। ছোট্ট একটি গেজ থেকে সরবরাহকৃত এই অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করছেন। অথচ এই কর্মকাণ্ডের ফলে একদিকে সরকারী বিদ্যুতের অপচয় ঘটছে, অন্যদিকে এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন।

শুধু তাই নয়—তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রধান সড়ক দখল করে নিয়ন্ত্রণ নেওয়া এবং স্থানীয় চা দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায়ের মতো অভিযোগ। দোকানপ্রতি অন্তত ৩০০ টাকা করে নজুকে দিতে হয়, নইলে ব্যবসা করা দায় হয়ে ওঠে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নজু নিজেকে বিএনপির ঢাকা-১৬ আসনের মনোনীত প্রার্থী আমিনুল হকের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটান। ভয়ভীতি দেখিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

ভুক্তভোগীরা বলছেন, নজুর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না অনেকেই। তার দৌরাত্ম্যে ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com