বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি আবারও বাদ পড়লেন জাতীয় দল থেকে। চলতি বছরের এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তো নেই-ই, এমনকি রিজার্ভ তালিকাতেও জায়গা পাননি তিনি। অথচ ৩৫ বছর বয়সী এই পেসার জানালেন, তিনি ফিট আছেন এবং বৃহস্পতিবার থেকেই খেলতে নামবেন দুলীপ ট্রফিতে।

আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ৯ ম্যাচে ৬ উইকেট পান শামি, ইকোনমি রেট ছিল ১১.২৩। এমন ব্যর্থতার কারণে কয়েক ম্যাচে বেঞ্চেও বসে থাকতে হয়েছিল তাকে। এরপর থেকেই তার ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে, আর নির্বাচকরা এশিয়া কাপের জন্য তাকেই বাদ দিয়ে বেছে নেন তিনজন পেসারকে, যাদের নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ।

তবে শামি পরিষ্কার জানালেন, ফিটনেস কোনো সমস্যা নয়। তিনি বলেন, ‘আমি কোনো অভিযোগ করছি না। যদি মনে হয় আমি দলে থাকার যোগ্য, তাহলে আমাকে নিন; না হলে বাদ দিন। তবে যদি দুলীপ ট্রফি খেলতে পারি, তাহলে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব না কেন?’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে দলে রাখা হয়নি। এর আগে অস্ট্রেলিয়া সফরেও ফিটনেস সমস্যার কারণে ছিলেন বাইরে। তবুও শামি দাবি করেন, সম্প্রতি বেঙ্গালুরুর এনসিএতে তিনি সফলভাবে ব্রঙ্কো ফিটনেস টেস্ট পাস করেছেন। ‘আসলে এখন জাতীয় দলে ফেরার তেমন আশা নেই। যদি সুযোগ পাই, আমি ১০০ শতাংশ দেব। না খেলালে সেটা আমার হাতে নেই। তবে আমি ফিট আছি, দুলীপ ট্রফি খেলতে নামছি মানে আমি সব ফরম্যাটেই প্রস্তুত।’ — যোগ করেন তিনি।

শামির লক্ষ্য এখন দুলীপ ট্রফিতে নিজের সামর্থ্য প্রমাণ করা। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আছে, সেখানে আবারও নির্বাচকদের নজর কাড়তে পারলে হয়তো ফিরতে পারেন জাতীয় দলে। তবে অভিজ্ঞ এই পেসারের গলায় হতাশার সুর— জাতীয় দলে ফেরার স্বপ্ন যেন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com