রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সাংবাদিক রবিনের বসতভিটায় চাচার নেতৃত্বে হামলা, আতঙ্কে পরিবার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দৈনিক খবরের আলো পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রবিনের বসতভিটায় হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। অভিযোগ উঠেছে, রবিনের নিজ ছোট চাচা জসিম উদ্দিনের নেতৃত্বে ২৯ জুলাই রাতে এই হামলা চালানো হয়। এতে তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

জানা যায়, হামলার সময় সন্ত্রাসীরা রবিনের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। আতঙ্কে পড়ে যান নারী ও শিশুরাও। দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জের ধরে জসিম উদ্দিন বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

মোঃ রবিন জানান, জসিমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র আমাদের বাড়ি দখলের পাঁয়তারা করছে। আমি ২০ জুলাই পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, প্রতিদিনই তারা নানা কৌশলে আমাদের পরিবারের ওপর হামলার চেষ্টা করছে। এমনকি পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার মতো পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। আমরা দিনরাত আতঙ্কের মধ্যে আছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের সাথে এলাকার কিছু অসাধু নারী-পুরুষ জড়িত, যারা দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি, মাদক ব্যবসা ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে আসছে। এলাকাবাসী এই চক্রের কারণে চরম ভয়ে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এই ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক মহল বলছে, একজন পেশাদার সংবাদকর্মীর পরিবার যদি নিজ বাড়িতে নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com