রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

টানা অভিযানে মাদক, ছিনতাইকারী ও চোর ধরল কোতোয়ালী থানার ৩নং ফাঁড়ি পুলিশ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের তত্ত্বাবধানে টানা তিনদিনের বিশেষ অভিযানে বড় সফলতা পেয়েছে কোতোয়ালী থানার ৩নং ফাঁড়ির পুলিশ।

এই ধারাবাহিক অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবুল হোসেন। তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তিনটি মামলা রুজু করা হয়। একই সঙ্গে আটক করা হয় দুইজন ছিনতাইকারী ও তিনজন চিহ্নিত চোর। উদ্ধার করা হয় চুরি যাওয়া দুটি অটো গাড়িও।

আইসি আবুল হোসেন বলেন, “৩নং ফাঁড়ির আওতাভুক্ত এলাকায় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর কিংবা চাঁদাবাজদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। নিয়মিত পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।”

তিনি আরও বলেন, “এলাকাকে নিরাপদ রাখতে আমি স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com