বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

বরগুনায় ভেজালবিরোধী অভিযান: জরিমানা ও কারাদণ্ড

বরগুনা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫

‎খাদ্য মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের অন্যতম প্রধান উপাদান। তাই নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বরগুনা শহরে পরিচালিত হলো এক ভেজালবিরোধী অভিযান।

‎মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টা থেকে বরগুনা শহরের বিভিন্ন খাবারের দোকানে বিশুদ্ধ খাদ্য আদালতের এক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ্। সহায়তায় ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনেন্টের সাব-লেফটেন্যান্ট সাকিল, বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল।

‎অভিযান চলাকালে চারটি খাবার হোটেল এবং একটি বেকারির কারখানায় খাদ্যে ভেজাল উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

‎বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানের মালিক/ম্যানেজারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। এছাড়া, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ দুটোই একসাথে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT